Banglarnetro
Dr. Neem Hakim

মোহনগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশুর করুন মুত্যু


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ /
মোহনগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশুর করুন মুত্যু

মেহেদী ইকবাল, মোহনগঞ্জ থেকে:  মোহনগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শিশুটি তার বাবার সাথে মসজিদ থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে অপেশাদার চালক তার ইজি বাইকটি সরু রাস্তায় মাত্রার অতিরিক্ত গতিতে চালালে শিশুটি তার নিচে চাপা পড়ে মারাত্নক আহত হয়। পরে ময়মনসিংহ নেওয়ার পথে নেত্রকোনা সদর হাসপাতালে মারা যায় শিশুটি।

জানা যায়, বুধবার সন্ধ্যায় শিশুটির বাবা মোহনগঞ্জ উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শামীম আহমেদ তার শিশুটিকে বাড়িতে পৌঁছে দিয়ে মাগরিবের জানাজ পড়ানোর উদ্দ্যেশে রওনা দেন। এ সময় তিনি শিশুটিকে নিয়ে মোহনগঞ্জ-সমাজ সড়কের উল্টোদিকের ফাড়ি রাস্তা ধরে হাঁটছিলেন। এ সময় বায়তুন্নুর জামে জমজিদের সামনে দ্রুুত গতির একটি ইজি বাইক শিশুটিকে চাপা দেয়। এতে সে মারাত্নক আহক হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলে নেত্রকোনা সদর হাসপাতালে রাত ৮টায় শিশুটি মারা যায়। ফাতেমা নামের শিশুটির বয়স ছিল মাত্র আট বছর।
ঘটনার পর থেকে ইজি বাইক চালক পলাতক রয়েছে। দূর্ঘটনার গাড়িটি মোহনগঞ্জ থানা পুলিশ আটক করেছে তাদের হেফাজতে নিয়েছে।  এ ঘটনায় মোহনগঞ্জে এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর