Banglarnetro
Dr. Neem Hakim

কলমাকান্দায় বিশ্ব পরিবেশ দিবস পালন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ / ১১৩
কলমাকান্দায় বিশ্ব পরিবেশ দিবস পালন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

 নিজস্ব প্রতিবেদক. নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চন্দ্রডিঙ্গা এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে এ কর্মসূচির আয়োজন করে চন্দ্রডিঙ্গা বাঁধ রক্ষা কমিটি ও চন্দ্রডিঙ্গা যুব সংগঠন।

এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক। এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল ‘প্রকৃতির থেকে অনুপ্রাণিত হও, জলবায়ুর জন্য ও আমাদের ভবিষ্যতের জন্য’। দিবসটি উপলক্ষে স্থানীয় কৃষক-কৃষাণীসহ প্রায় ৬০ জন অংশগ্রহণকারী পরিবেশ সংরক্ষণে অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিংকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কবি-লেখক বকুল মাস্টার। চন্দ্রডিঙ্গা বাঁধ রক্ষা কমিটির সভাপতি সুনীল ম্রংয়ের সভাপতিত্বে এবং বারসিকের প্রোগ্রাম অফিসার মো. আলমগীরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু ন্যায্যতা এবং স্থানীয় জনগণের করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, প্রকৃতির সঙ্গে সহাবস্থান, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশবান্ধব জীবনচর্চার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব। অনুষ্ঠানের অংশ হিসেবে ছড়ার বাঁধ সুরক্ষায় পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বকুল মাস্টার বলেন, প্রকৃতি মানুষের সবচেয়ে বড় শিক্ষক। টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সভাপতির বক্তব্যে সুনীল ম্রং বলেন, চন্দ্রডিঙ্গা এলাকার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় জনগণের উদ্যোগ অব্যাহত থাকবে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর