Banglarnetro
Dr. Neem Hakim

কেন্দুয়ায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা


বাংলার নেত্র প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ / ২০
কেন্দুয়ায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা

বিশেষ প্রতিনিধি. নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে স্থানীয় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. উজ্জল সাহা।

তিনি কৃষকদের উদ্দেশে বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। কৃষকদের সময়োপযোগী পরামর্শ ও সঠিক পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার জহুরুল ইসলাম। তিনি হাইব্রিড ধান, আলু, উপশী ধান, ভুট্টা, বায়োপেস্টিসাইড ও বিভিন্ন সবজির বীজ চাষের আধুনিক কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় নেত্রকোনা টেরিটোরি সেলস অফিসার মো. মাসুদ রানাও কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উন্নত কৃষি ব্যবস্থাপনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেরিটোরি সেলস অফিসার (ময়মনসিংহ-১) রাগিব রায়হান মিঠু, স্থানীয় ডিলার মো. মনিরুজ্জামানসহ এলাকার কৃষকেরা। কর্মশালার শেষে উপস্থিত কৃষকদের মাঝে ১ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। কৃষকেরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ব্র্যাক সিডের বিভিন্ন কৃষিপণ্য ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লাইফস্টাইল বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর