Banglarnetro
Dr. Neem Hakim

সোমেশ্বরীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ / ১৫
সোমেশ্বরীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি. নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো. আশিক মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হওয়ার পর বিকেল সাড়ে চারটার দিকে তার মরদেহ উদ্ধার করা ডুবুরি দল। এর আগে  মঙ্গলবার দুপুর দুইটার দিকে দুর্গাপুর পৌরসভার তেরিবাজার এলাকার নদীর ঘাটে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ হয়া আশিক মিয়া উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ঈশ্বরখোলা গ্রামের বাসিন্দা খুশ মোহাম্মদের ছেলে। তিনি গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা, থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আশিক মিয়া ঈদের ছুটিতে ঈশ্বরখোলা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে পাহার ঘুরে দুর্গাপুর পৌরসভার তেরিবাজার এলাকায় ভাইয়ের শ্বশুরবাড়ি যান। আজ দুপুরে কয়েকজন মিলে সোমেশ্বরী নদীতে গোসলে নামেন। কিন্তু সাঁতার না জানায় তিনি কিছুক্ষণ পর পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করতে না পেরে ডাকে আশেপাশের লোকজন ছুটে এসে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। বিকেলে সাড়ে চারটার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সাভিসের ডুবুরী দল।

আশিকের স্ত্রী সুবর্ণা আক্তার বলেন, ‘আশিক সাঁতার জানতে না। পানিতে নামার কিছুক্ষণ পর তিনি স্রোতের পানিতে তলিয়ে নিখোঁজ হন।’

ঘটনাস্থল থেকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ মুঠোফোনে বলেন, ‘নিখোঁজ যুবককে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করে বিকেল সাড়ে চারটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লাইফস্টাইল বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর