Banglarnetro
Dr. Neem Hakim

কালবৈশাখী ঝড়ে বনগাঁও ইবতেদায়ী মাদ্রাসার ঘর বিধ্বস্ত, পাঠদান বন্ধ


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ / ১৩৯
কালবৈশাখী ঝড়ে বনগাঁও ইবতেদায়ী মাদ্রাসার ঘর বিধ্বস্ত, পাঠদান বন্ধ

 

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত বনগাঁও রেজিস্টার্ড স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একটি ঘর কালবৈশাখী ঝড়ে ভেঙে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে আঘাত হানা তীব্র কালবৈশাখী ঝড়ে মাদ্রাসাটির টিনশেড ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একপর্যায়ে সম্পূর্ণ ভেঙে পড়ে। এতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ঘরটি আগে থেকেই কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল, তবে ঝড়ের তীব্রতায় তা আর টিকতে পারেনি। বর্তমানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী দ্রুত মাদ্রাসাটির পুনর্নির্মাণে সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন। তারা বলেন, শিশুদের শিক্ষা কার্যক্রম চালু রাখতে দ্রুত উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।
স্থানীয় সচেতন মহল মনে করেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি ভিত্তিতে সহায়তা প্রদান করা প্রয়োজন, নইলে শিক্ষার্থীরা দীর্ঘদিন শিক্ষাবঞ্চিত হয়ে পড়বে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর