Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ / ১৭
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক. নেত্রকোণা বিশ্ববিদ্যালয়-এর ইংরেজি বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স। “Concorde: Literary, Linguistics and Sustainability Studies International Conference” শীর্ষক এ আয়োজন ২২ ও ২৩ এপ্রিল সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।

কনফারেন্সটির পৃষ্ঠপোষকতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। আয়োজকেরা জানান, কনফারেন্সের প্রথম দিনে দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকে আগত গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি ও অনলাইনে অংশ নেন।

এতে ভাষা, সাহিত্য ও টেকসই উন্নয়ন বিষয়ে বহুমাত্রিক জ্ঞানবিনিময়ের সুযোগ তৈরি হয়। বিশেষ করে পরিবেশসমালোচনা (ইকো-ক্রিটিসিজম), সমসাময়িক পরিবেশগত সংকট এবং টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা হয়।

প্রথম দিনের মূল বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মাসউদ আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শায়লা সুলতানা এবং খুলনা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সাবিহা হক।

দ্বিতীয় দিনের মূল বক্তা হিসেবে অংশ নেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক শামসাদ মোর্তুজা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহিত উল আলম।

এই আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জ্ঞানচর্চা কখনো সীমাবদ্ধতার ভেতর আবদ্ধ থাকে না; এটি সময়, ভূগোল ও সংস্কৃতির সীমানা অতিক্রম করে মানবসভ্যতাকে এগিয়ে নেয়। এই আন্তর্জাতিক কনফারেন্স আমাদের সেই মুক্ত জ্ঞানবিনিময়ের এক উজ্জ্বল উদাহরণ, যা পরিবেশ, ভাষা ও সাহিত্যের সমন্বয়ে একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণে সহায়ক ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রশংসনীয়। এ সময় তিনি দুই দিনের মূল বক্তাবৃন্দ, কনফারেন্সে অংশগ্রহণকারী গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও আন্তর্জাতিক কনফারেন্সের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, সহ-আহ্বায়ক হাফসা আক্তার; সমন্বয়ক মাহমুদ আল হাসান, ছহীহ্ শাফি, নিশাত আনজুম রাইসা, মো. মাহবুবুল ইসলাম ও নীলান্তি নওশীনের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর