Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় নারীর ওপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন


বাংলার নেত্র প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ / ১২৩
নেত্রকোণায় নারীর ওপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি. আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোণা কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে ও উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান খান লিজা। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া হেলিম, এন আকন্দ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বাতেন, নেত্রকোণা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অলিউল্লাহ, তামান্না মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারহানা লিনু, কুনিয়া কমিউনিটি ফোরাম সভাপতি কামাল হোসেন প্রমুখ।

বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলে ধরে যেকোন ধরনের নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সম্প্রতি বারহাট্রায় শিশু ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যার বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য আহ্বান জানান।

মানববন্ধনে নারী দিবস উপলক্ষে কিশোরীদের নিয়ে আয়োজিত কেরাম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি কর্তৃক পুরষ্কার বিতরণ করা হয়। মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরির বকুলতলায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর