Banglarnetro
Dr. Neem Hakim

দুর্গাপুরে ২য়বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা-২০২৬


বাংলার নেত্র প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ / ১৭০
দুর্গাপুরে ২য়বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা-২০২৬

দিলোয়ার হোসেন তালুকদার,

ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে “কুরআনের আলো হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা-২০২৬”।

তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা আগামী ৫ মার্চ শুরু হয়ে ৭ মার্চ পর্যন্ত চলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

দুর্গাপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

আয়োজক সূত্রে জানা গেছে, গত বছর প্রথমবারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। ব্যাপক সাড়া পাওয়ায় এবার দ্বিতীয়বারের মতো বৃহৎ পরিসরে আয়োজন করা হচ্ছে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাঝে ইসলামী মূল্যবোধ, সংস্কৃতি ও ধর্মীয় চর্চা আরও বিস্তৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে, দুর্গাপুরে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর