Banglarnetro
Dr. Neem Hakim

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে এনামূল হক পলাশের মৌলিক গান ‘মন আমার মোচড় মারে’  


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ১০, ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ / ৭১৭
ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে এনামূল হক পলাশের মৌলিক গান ‘মন আমার মোচড় মারে’  

বিনোদন প্রতিবেদক. সামাজিক যোগাযোগমাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের ঈদের গান ‘মন আমার মোচড় মারে’। শুক্রবার (৫ জুন ২০২৫) অনলাইন প্লাটফর্ম ইউটিউবে ‘কবি এনামূল হক পলাশ Poet Enamul Haque Palash’ নামে একটি চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়েছে।

মন আমার মোচড় মারে গানে কণ্ঠ দিয়েছেন বিখ্যাত শিল্পী জুথী আঁখি এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

‘মন আমার মোচড় মারে’ গানটি নিয়ে গীতিকার এনামূল হক পলাশ বলেন, এটি মূলত একটি আধুনিক গান। আমাদের জীবনের চরম এবং চিরায়ত কথা ও ভাষা এই গানের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আশা করি সব ধরণের শ্রোতার গানটি ভালো লাগবে।

গানটির শিল্পী জুথী আঁখি বলেন, কবি এনামূল হক পলাশের লিরিক একদম অন্যরকম ঘরানার। তিনি একজন শক্তিমান গীতিকবি। কী সহজ কথা অবলীলায় যুক্ত করে দেন তার লিরিকে। তার মৌলিক গানটি গাইতে পেরে আমার ভালো লেগেছে। গানটির সুরকার সুমন কল্যাণ বলেন, এনামূল হক পলাশকে আমি কবি ভাই বলে ডাকি। তার সাধারণ কথাগুলো মিউজিকে অসাধারণ হয়ে উঠে। দিনশেষে আমাদের মনের গভীরের ভাষাগুলো অবলীলায় সুর হয়ে উঠেছে এই গানে।

ই-মিউজিক প্রোডাকশন হাউজের উদ্যোগে গানটির লাইন প্রযোজকের কাজ করেন জুয়েল আজাদ, সিনেমাটোগ্রাফি করেন দীপু ইসলাম, ভিডিও এডিটিং করেন আশফাকুর রহমান এবং ভিডিও ডিটেকটর হিসেবে কাজ করেছেন ইয়ামিন ইলান।

ইতিপূর্বে কবি ও গীতিকার এনামূল হক পলাশ রাত্রির গান, গণতন্ত্রের গান, বাউল জন্ম, যে আমারে ভালোবাসে, আগুনের গান, রশিক হাওয়া, নয়া পানির তিতনা পুটি, শুন্য বোতল, সাদাকালো জীবন, প্যাঁচিয়ে থাকা দড়ি, কেমন করে সাধু হবো, একটি তারেই মুনতাহাতে, আমারে বনবাসে রাইখ্যা বন্ধু, ভালো আমি বাসলাম যারে, ঈদের গান, মন আমার মোচড় মারে সহ অনেক জনপ্রিয় গান রচনা করেছেন। কথা : এনামূল হক পলাশ, শিল্পী : জুথী আঁখি, সুর ও সঙ্গীতায়োজন : সুমন কল্যাণ , লাইন প্রযোজক : জুয়েল আজাদ, সিনেমাটোগ্রাফার : দীপু ইসলাম, ভিডিও এডিটিং : আশফাকুর রহমান , ভিডিও ডিটেকটর : ইয়ামিন ইলান, ভিডিও প্রোডাকশন : ই-মিউজিক

Song: Mon Amar Mochor Mare (My mind is twisting).

Lyric : Enamul Haque Palash

Singer: Juthi Aki

Lyric: Enamul Haque Palash

Composition & Music: Suman Kalyan

Label: EHP Music

Line producer: Jewel Azad

DOP: Dipu Islam

Video editing: Ashfakur Rahman

Video production: E-Music

Director: Yamin Elan

 

EHP Music Presentation

ইএইচপি মিউজিক প্রেজেন্টেশন

 

মন আমার মোচড় মারে

তোমারে দেখিবার পরে।।

 

সোনার দেহ কয়লা হইলো

মনের মধ্যে ভাটা আইলো

দূরেই যদি যাইবা তবে

দেখা দিলা কেন আমারে।

 

ফুল দিলাম চন্দন দিলাম

দিলাম গুপ্তধন

দিতে দিতে নিঃস্ব হইলাম

পাইলাম না আর মন।

 

হাইটা গেলা আসমান দিয়া

  • ছাইড়া সোনার ধন,

চাইয়া চাইয়া দেখলাম আমি

জ্বলি সারাক্ষণ।

 

লাইফস্টাইল বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর