Banglarnetro
Dr. Neem Hakim

কলমাকান্দায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারে ঈদ উপহার


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ৫, ২০২৫, ১১:১২ অপরাহ্ণ / ১৪২
কলমাকান্দায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারে ঈদ উপহার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

ছাত্র-জনতার আন্দোলনে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শহীদ চারটি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে কলমাকান্দা উপজেলায় চার জন শহীদ হয়েছেন। তারা হলেন, কলমাকান্দা সদর ইউনিয়নের বটতলা গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৫), বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের শাফায়েত মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (১৫), কৈলাটী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. আহাদুন (১৬) ও রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা গ্রামের মো. বাচ্চু মিয়ার মেহেদী হাসান।

আজ বৃহস্পতিবার শহীদ এই চারটি পরিবারে একটি করে কুরবানির জন্য খাসি, নতুন জামা-কাপড়, খাদ্য সামগ্রী হিসেবে চাল, তেল, ডাল, চিনি, সেমাই ইত্যাদি উপহার হিসেবে দেওয়া হয়েছে।

শহীদ আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী ছাবিনা আক্তার (৩০) বলেন, ‘আমার স্বামী ৫ আগস্ট আন্দোলনে যোগ দিয়ে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন। পরের দিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর পর আমাদের পরিবারের উপার্জনক্ষম কেউ নেই। তিন সন্তান নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। আজ ব্যারিস্টার কায়সার কামাল ভাই কুরবানির জন্য একটি খাসি, নতুন কাপড় ও খাদ্যসামাগ্রী পাঠিয়েছেন। আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে কলমাকান্দা উপজেলার যে চারজন শহীদ হয়েছেন। তারা শুধু নিজ উপজেলাতেই নন, তারা জাতীয়ভাবেও স্মরণীয় হয়ে থাকবেন। তাদের আত্মদান সমগ্র জাতি শ্রদ্ধাভরে স্মরণে রাখবেন। ঈদ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে কিছু উপহার সামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ওইসব পরিবারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর