Banglarnetro
Dr. Neem Hakim

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে স্থানান্তর শুরু


বাংলার নেত্র প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৪, ৪:০০ অপরাহ্ণ / ৪৪৪
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে স্থানান্তর শুরু

যুক্তরাষ্ট্রের তৈরি করা এফ-১৬ যুদ্ধবিমানের প্রথম ব্যাচ ইতিমধ্যে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে স্থানান্তর শুরু হয়েছে। চলতি গ্রীষ্মেই এগুলো ইউক্রেনের আকাশে উড়বে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন।

ব্লিঙ্কেন ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনের সাইডলাইনে একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে জানিয়েছেন, ইউক্রেনের জন্য একটি শক্তিশালী প্যাকেজ আগামী কয়েক দিনের মধ্যে উন্মোচন করা হবে যা ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়ার জন্য একটি পরিষ্কার এবং শক্তিশালী সেতু তৈরি করবে।

ব্লিঙ্কেন বলেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা যখন কথা বলছি, তখন এফ-১৬ যুদ্ধবিমানের হস্তান্তর চলছে, ডেনমার্ক থেকে আসছে, নেদারল্যান্ডস থেকে আসছে। এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কার্যকরভাবে নিজেকে যাতে রক্ষা করতে পারে সেজন্য ওই যুদ্ধবিমানগুলো… এই গ্রীষ্মে ইউক্রেনের আকাশে উড়বে।’

ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মস্কো বসন্তে ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিডে ব্যাপক হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন, তিনি গ্রীষ্মে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ক্ষমতা দ্বিগুণ করতে চান এবং তার দেশকে রক্ষা করার জন্য কমপক্ষে সাতটি অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।

ন্যাটো সদস্যরা ইউক্রেনকে সাহায্য করার জন্য পাঁচটি অতিরিক্ত প্যাট্রিয়ট এবং অন্যান্য কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে।

Source link

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

স্বাস্থ্য বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর