
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৪ মে ২০২৬ তারিখে কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে “মদনে সঞ্চয়ের ১৮ লাখ টাকা আত্মসাৎ, অবরুদ্ধ ম্যানেজারসহ ৩ এনজিও কর্মী” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদে পল্লী বন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে, তা একপাক্ষিক, অসম্পূর্ণ এবং বাস্তব পরিস্থিতির যথাযথ প্রতিফলন নয়।
সংবাদে “আত্মসাৎ” শব্দটি ব্যবহার করা হলেও এ বিষয়ে কোনো আদালতের রায়, তদন্ত প্রতিবেদন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্তের উল্লেখ করা হয়নি। ফলে এমন শব্দচয়ন প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুন্ন করেছে এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।
প্রকৃতপক্ষে, কিছু সঞ্চয় উত্তোলন সংক্রান্ত প্রশাসনিক ও আর্থিক জটিলতা সৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে অর্থ পরিশোধে বিলম্ব হয়েছে। তবে গ্রাহকদের অর্থ আত্মসাৎ করার কোনো উদ্দেশ্য বা ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের জন্য কাজ করে যাচ্ছে এবং গ্রাহকদের পাওনা পরিশোধের বিষয়ে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে।
সংবাদ প্রকাশের পূর্বে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করা হয়নি কিংবা ঘটনার পূর্ণাঙ্গ অনুসন্ধান ছাড়াই সংবাদটি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদটি একপাক্ষিক, অসম্পূর্ণ এবং বাস্তব পরিস্থিতির যথাযথ প্রতিফলন নয় বলে উল্লেখ করেছেন সংস্থাটির কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ, পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা, মদন, নেত্রকোণা।
আপনার মতামত লিখুন :