Banglarnetro
Dr. Neem Hakim

চোরাকারবারিদের হামলায় ডিবির ৬ সদস্য আহত, আটক ১৫, টাকা উদ্ধার


বাংলার নেত্র প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ / ১২০
চোরাকারবারিদের হামলায় ডিবির ৬ সদস্য আহত, আটক ১৫, টাকা উদ্ধার

বিশেষ প্রতিনিধি. নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারি ধরতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এতে দুইজন উপপরিদর্শক ও এক সহকারী উপপরিদর্শকসহ ডিবি পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন।

খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। সেইসাথে হামলাকারী ১৫ জনকে আটক করা হয়েছে। এসময় ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ শত টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা, একটি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি টাকা গুনার মেশিন উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, ডিবি পুলিশের উপপরিদর্শক (এস আই) আব্দুল জলিল, শওকত, সহকারী উপপরিদর্শক আবুল কালাম, সদস্য শামীম, হিমেল ও খায়রুল। এছাড়া শ্যামল সরকার নামে স্থানীয় দৈনিকের এক ফটোগ্রাফার আহত হয়েছেন বলে জানা গেছে।

আটকৃতরা হলেন, উপজেলার ডাইয়ের কান্দার মামুন মিয়া, আল আমিন, তেরোতোপা এলাকার সারফুল ইসলাম, রুনেল সরকার, হাবিবুর রহমান, মো. আব্দুল জলিল, আদিয়া খাতুন, শাহাতন আক্তার, মাজেদা খাতুন, পারভিন আক্তার, আদির উদ্দিন, মাহমুদুল ইসলাম সায়েম, কৃষ্টপুর এলাকার মোশারফ মিয়া, আমগড়া এলাকার কাউসার আহমেদ, রায়পুর এলাকার আফাজ উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতীয় গরু, চিনি, জিরা ও কসমেটিকসসহ নানা পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে নিয়ে আসে সংঘবদ্ধ একটি চক্র। ভারতীয় গরু চোরাচালান ও মোটা অংকের টাকা লেনদেনের প্রস্তুতি চলছে, এমন গোপন খবরে গতকাল মঙ্গলবার বিকালে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তেরতোফা গ্রামে সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।

এসময় চোরাকারবারিরা চিৎকার-চেঁচামেচি করে আশপাশের মানুষকে জড়ো করে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। এসময় কিল ঘুষি মেরে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ডিবির ছয় সদস্যকে আহত করে। এছাড়াও হামলায় শ্যামল বিশ্বাস নামে স্থানীয় দৈনিকের একজন ফটোগ্রাফার আহত হয়। এসময় পুলিশ সদস্যদের ঘরের ভেতর আটকিয়ে চোরাচালানকৃত মালামাল সরিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। সেইসাথে ১৫ হামলকারীকে আটক করে। এসময় ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ শত টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা, একটি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি টাকা গুনার মেশিন উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে চারটি মামলা করা হচ্ছে।

 

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর