Banglarnetro
Dr. Neem Hakim

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


বাংলার নেত্র প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ / ২৪৬
কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ডোবার পানিতে ডুবে জারিফ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোগলা ইউনিয়নের সালেঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জারিফ ওই গ্রামের জমির হোসেনের একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জারিফের মা আকলিমা বেগম ঘরে সাংসারিক কাজ করছিলেন। এদিকে জারিফ হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, জারিফের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর