
বিশেষ প্রতিনিধি. নেত্রকোনার ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুলে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রুট ফেস্টিভাল-২০২৬’। সোমবার সকালে উৎসবের শুভ উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুনমুন জাহান লিজা, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।


উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুধু বিভিন্ন ফল সম্পর্কে জানাতেই সহায়তা করে না, বরং তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে ইংরেজিতে কথোপকথন করেন। এ সময় চলমান বিশ্বকাপ ফুটবল নিয়েও শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আলোচনা হয়। এছাড়া উপস্থিত অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উৎসবের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের দেশি-বিদেশি বিভিন্ন ফলের সঙ্গে পরিচিত করা এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
আপনার মতামত লিখুন :