
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কেন্দুয়ায় আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ক এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কেন্দুয়া উপজেলার রয়েল বাড়িতে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. সেলিম উর রহমান।

কর্মশালায় তিনি হাইব্রিড ধান, উপশী ধান, আলু, ভুট্টা, বায়োপেস্টিসাইড ও বিভিন্ন সবজির বীজ চাষে আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উন্নত মানের বীজ ব্যবহারের গুরুত্বও তুলে ধরেন তিনি।

এ সময় নেত্রকোণা টেরিটোরি সেলস অফিসার মো. মাসুদ রানাও কৃষকদের উদ্দেশে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, উন্নত বীজ নির্বাচন এবং ফসলের পরিচর্যা বিষয়ে বক্তব্য দেন।

কর্মশালায় স্থানীয় ডিলার মোহাম্মদ কামাল আহমেদসহ এলাকার কৃষকেরা অংশ নেন। অনুষ্ঠানে ৬৫ জন কৃষকের মাঝে এক কেজি করে হাইব্রিড ধানবীজ বিতরণ করা হয়।
অংশগ্রহণকারী কৃষকেরা কর্মশালার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নত কৃষি প্রযুক্তি ও ব্র্যাক সিডের বিভিন্ন পণ্য ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :