
বিশেষ প্রতিনিধি. নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নাজিরপুরে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ক একটি কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. সেলিম উর রহমান। তিনি কৃষকদের উদ্দেশে হাইব্রিড ধান, আলু, উফশী ধান, ভুট্টা, বায়োপেস্টিসাইড ও বিভিন্ন সবজি বীজের আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অধিক ফলন ও লাভজনক উৎপাদনের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নেত্রকোনা টেরিটোরি সেলস অফিসার মো. মাসুদ রানাও কৃষকদের বিভিন্ন ফসলের উৎপাদন ব্যবস্থাপনা ও বীজ ব্যবহারের কৌশল সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

কর্মশালায় স্থানীয় ডিলার শ্যামল রয়সহ এলাকার কৃষকেরা অংশ নেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে এক কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়।
কৃষকেরা কর্মশালার বিষয়বস্তু ও প্রযুক্তিগত পরামর্শে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তাঁরা ব্র্যাক সিডের বিভিন্ন কৃষিপণ্য ব্যবহারের আগ্রহ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এতে ৬০ জন কৃষক অংশ নেন।
আপনার মতামত লিখুন :