Banglarnetro
Dr. Neem Hakim

আধুনিক উৎপাদন কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ / ১০
আধুনিক উৎপাদন কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা

পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলার দত্তকুনিয়া বাজারে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ক এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম উর রহমান। তিনি হাইব্রিড ধান, আলু, উফশী ধান, ভুট্টা, বায়োপেস্টিসাইড ও বিভিন্ন সবজি বীজের আধুনিক চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা এবং অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোঃ মাসুদ রানা। তিনি কৃষকদের উন্নতমানের বীজ ব্যবহারের গুরুত্ব এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও লাভজনক চাষাবাদ সম্পর্কে পরামর্শ দেন।

এ সময় স্থানীয় ডিলার মোঃ সাইদুল ইসলামসহ এলাকার বিপুলসংখ্যক কৃষক অংশগ্রহণ করেন।


কর্মশালার শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ১ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। কৃষকেরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নতমানের কৃষি উপকরণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেন।


বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা ও মানসম্মত বীজ ব্যবহারের মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। কর্মশালাটি কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর