Banglarnetro
Dr. Neem Hakim

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নেত্রকোণায় আনন্দ মিছিল


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ / ২৬৪
যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নেত্রকোণায় আনন্দ মিছিল

বিশেষ প্রতিনিধি. বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নেত্রকোণায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মিছিলে অংশ নেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারদিন চৌধুরী রিমি, মারুফ আহমেদ, যুবদল নেতা আরিফুল ইসলাম এবং সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদ আহমেদ, পৌরসভার মেয়র প্রার্থী নূর- ই আলম চৌধুরী মুন্না সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তারপাড়া জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সভাবেশ করে।
এ সময় নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর