Banglarnetro
Dr. Neem Hakim

সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার


বাংলার নেত্র প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ / ১৭
সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার

 

 

সৌদি আরবে কর্মরত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মৃতদেহ বাংলাদেশে আনার ব্যবস্থা করলেন ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল।

 

গত ১৪ই এপ্রিল আল আমিন সৌদি আরবে কর্মরত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মরদেহ দেশে আনতে কমপক্ষে ৪ লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু আল আমিনের পরিবারের মরদেহ আনার সামর্থ্য নেই। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের আল আম হাসপাতালে সংরক্ষিত রয়েছে।

 

বিষয়টি ব্যারিস্টার কায়সার কামাল জানতে পেরে সরকারিভাবে মরদেহ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। আজ ডেপুটি স্পিকারের এপিএস মির্জা নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আল আমিন দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের সফির উদ্দিনের ছেলে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর