Banglarnetro
Dr. Neem Hakim

ঢাকা উত্তর ছাত্রদলের সহসভাপতি হলেন নেত্রকোণার আরিফ 


বাংলার নেত্র প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ / ৫১২
ঢাকা উত্তর ছাত্রদলের সহসভাপতি হলেন নেত্রকোণার আরিফ 

নিজস্ব প্রতিবেদক.

সদ্যঘোষিত ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি হয়েছেন নেত্রকোনার সন্তান মো. আরিফ দাদ খান পাঠান সজীব। শনিবার (২ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদিত এ কমিটিতে জায়গা পান তিনি।

নেত্রকোণার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের সন্তান আরিফ দাদ খান পাঠান সজীব এক যুগেরও বেশি সময় ধরে রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের মাধ্যমে ছাত্রদলের সঙ্গে যুক্ত আছেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। স্বৈরাচার শেখ হাসিনার আমলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রোষানলে পড়েন।

আরিফ দাদ খান পাঠান সজীব ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে কারাভোগও করেছেন। তিনি ২০২২ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হন। দেড় মাস কারাভোগের পর তিনি মুক্তি পান।

বাংলাদেশ জাতীয়তাবাদীর রাজনৈতির মাধ্যমে নেত্রকোনার তথা দেশের মানুষের পাশে দাঁড়োনোর আশা আরিফ দাদ খান পাঠান সজীবের।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর