
বুধবার শহরের খান হোটেলের তৃতীয় তলার হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উপপরিচালক মো. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রডাকশন ম্যানেজার (ধান) মো. হাবিবুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার (ফিল্ড ক্রপ) মো. সেলিমুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার (সবজি ও জৈব বালাইনাশক) জহিরুল ইসলাম এবং সাবেক জেলা কো-অর্ডিনেটর প্রবাল কুমার সাহা।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেরিটরি সেলস অফিসার মো. মাসুদ রানা, টেরিটরি সেলস অফিসার (ময়মনসিংহ-০১) মো. রাগিব রায়হান মিঠু, মনিটর রুবেল মিয়া এবং পিডিএস অফিসার নাজমুল হোসাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, মানসম্মত বীজের গুরুত্ব এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসল উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি খাদ্যের গুণগত মান নিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠানে ব্র্যাক সিডের ডিলার ও বীজ বিক্রেতাসহ প্রায় ৭৫ জন অংশগ্রহণ করেন। কর্মশালার এক পর্যায়ে সেরা বিক্রেতাদের স্বীকৃতি দিতে তাঁদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কৃষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আপনার মতামত লিখুন :