
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জে আমেন বেগম স্মৃতি শিক্ষা বৃত্তি পেল মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থী।
দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের এ চার কৃতি শিক্ষাথী হলো-মাধুর্য দেবনাথ শুভ, আফরিন আক্তার, আবুজর তালুকদার, সাবিনা সুলতানা। কৃতি এসব শিক্ষার্থীকে নগদ পাঁচ হাজার টাকা এবং সনদপত্র প্রদান করা হয়। কমরেড আব্দুল বারী পাঠাগারের উদ্যোগে এবং ড. শাহ ফয়সাল মাজহারের অর্থায়নে এ বৃত্তি প্রধান করা হয়।
বৃহষ্পতিবার সন্ধ্যায় আব্দুল বারী পাঠাগার কক্ষে বিশিষ্ট নারী নেত্রী ও শিক্ষাবিদ তাহমিনা সাত্তারের সভাপতিত্বে ও পাঠাগারের সাধারণ সম্পাদক পাপিয়া আক্তার খাতুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, মোহনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান, নারী নেত্রী জোৎস্না আজাদ, কথাসাহিত্যিক শ্যামল চৌধুরী, সাদিয়া আক্তার পান্না প্রমুখ।
আপনার মতামত লিখুন :