বাংলার নেত্র
প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ /
১১৩
বিশেষ প্রতিনিধি.
নেত্রকোণায় মাদকমুক্ত সমাজ গঠনে সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে নেত্রকোণা বিএনপিএস মাঠে বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আয়োজনে এবং জনউদ্যোগ আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, বিএনপিএসের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, জনউদ্যোগ সদস্য সুজাদুল ইসলাম ফারাস, শিল্পী ভট্টাচার্য, এবং নারী নেত্রী কল্পনা ঘোষ এবং জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল।
আলোচনা সভা শেষে সাহিত্য ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :