Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে তৌহিদ-আতিক


বাংলার নেত্র প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ২:০০ অপরাহ্ণ / ২১৬
নেত্রকোণায় ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে তৌহিদ-আতিক

বিশেষ প্রতিনিধি. বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। উপস্থিত সদস্যদের পরামর্শের ভিত্তিতে আগামী এক বছরের জন্য সভাপতি তারিকুজ্জামান তৌহিদ এবং সেক্রেটারি হিসেবে মো. আতিক হাসান হৃদয়কে নির্বাচিত করা হয়।

‎শুক্রবার জেলা শাখা কার্যালয়ে আয়োজিত সদস্য সমাবেশে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই কমিটি চূড়ান্ত করা হয়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. নুরুল হুদা, সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক নজরুল ইসলাম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আবু নাসের মুহাম্মদ ত্বহা।

নবনির্বাচিত সভাপতি তারিকুজ্জামান তৌহিদ ও সেক্রেটারি আতিক হাসান হৃদয় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। সবাইকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং ছাত্রদের নৈতিক ও শিক্ষার মানোন্নয়নে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

রাজনীতি বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর