নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধে হামলা ও জোরপূর্বক বিষ খাওয়ানোর অভিযোগ
বাংলার নেত্র
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ /
১০৯
বিশেষ প্রতিনিধি. নেত্রকোনায় জমি–সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও জোরপূর্বক বিষ খাইয়ে একজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই শরিফ হাসান বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। ভুক্তভোগী ইয়াসিন মিয়া নেত্রকোনা সদর উপজেলার পূর্ব বামনমোহা গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে। অভিযুক্ত হবিকুল ইসলাম ও বাদশা মিয়া একই গ্রামের জজ মিয়ার ছেলে। বাদশা মিয়ার স্ত্রী জুলি আক্তার ও হবিকুলের স্ত্রী বন্যা আক্তার। এছাড়াও জজ মিয়া, জজ মিয়ার মেয়ে জুবেদা খাতুন, একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে অপু মিয়াকে অভিযুক্ত করা হয়।
অভিযোগে বাদী শরিফ হাসান আফজাল বলেন, গত ২০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে বিরোধের জেরে কয়েকজন তাদের বাড়িতে এসে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির ভেতরে ঢুকে তার ছোট ভাই মো. ইয়াসিনকে মারধর করে।
পরিবারের সদস্যদের ভাষ্য, লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে ইলিয়াস আহত হন। এসময় হামলাকারীরা জোরপূর্বক ইয়াসিনকে কীটনাশক জাতীয় বিষপান করানো হয়। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শরিফ হাসান আফজালের দাবি, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই এ ঘটনা ঘটিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত বাদশা মিয়া হামলা ও জোড় পূর্বক বিষ খাওয়ানোর অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আল মামুন কর্মকর্তা ওসি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :