Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোনার প্রধান নদ-নদীসমূহের সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা


বাংলার নেত্র প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ / ৩৩৭
নেত্রকোনার প্রধান নদ-নদীসমূহের সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

বিশেষ প্রতিনিধি.

নেত্রকোনা জেলার প্রধান নদ-নদীগুলোর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ‘কারিগরি, সামাজিক ও পরিবেশগত সম্ভাব্যতা যাচাই’ প্রকল্পের উপর মতবিনিময় কর্মশালা হয়েছে। বুধবার সকালে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা পাবলিক হলে জেলা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং এর কারিগরি সহায়তা এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন বাপাউবোর অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) জনাব মো. রাফিউস সাজ্জাদ। পাউবোর কেন্দ্রীয় অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) মো. রুহুল আমিনের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়া বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার লিজা, ময়মনসিংহ পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ শহিদুজ্জামান সরকার প্রমুখ।

এই সমীক্ষা প্রকল্পের লক্ষ্য হলো জেলার বিদ্যমান পানি সম্পদ এবং নদী-খাল-বিল সংশ্লিষ্ট সমস্যা, যেমন- আকস্মিক বন্যা, জলাবদ্ধতা, নদীভাঙন, পলি জমা, এবং সেচ ব্যবস্থাপনার সমস্যাগুলো শনাক্ত করা। এর ভিত্তিতে পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা বিবেচনায় একটি দীর্ঘমেয়াদি সমন্বিত পানি সম্পদ বাবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা। এই পরিকল্পনার মাধ্যমে কৃষি মৎস্য, পরিবেশ, নৌযান চলাচল এবং জনজীবনের মান উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর