Banglarnetro
Dr. Neem Hakim

সোমেশ্বরীতে ৮ শো মিটার কাঠের সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা


বাংলার নেত্র প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ / ৬৯
সোমেশ্বরীতে ৮ শো মিটার কাঠের সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে, সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৮ শত মিটার লম্বা কাঠের সেতু করে দিলেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এই সেতুর উদ্বোধন করেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ সোমেশ্বরী নদীতে একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারের ব্যবস্থা খুবই নাজুক অবস্থা বিরাজ করছিলো। এলাকর সার্বিক দিক বিবেচনায়, সর্বস্তরের মানুষ, রিক্সা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল উপযোগী প্রায় পনের লক্ষ টাকা ব্যয়ে বাঁশ-কাঠের এই সেতু নির্মাণ করে দেন কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল। এ সেতু দিয়ে শুধু যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং লভ্যাংশের সকল টাকাই স্থানীয় মসজিদ, মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমুলক কাজে বিতরণ করা হবে বলে ঘোষনা দেন ব্যারিস্টার কায়সার কামাল। আমাদের দাবী, তিনি এমপি নির্বাচিত হয়ে এই নদীর ওপর একটি নান্দনিক সেতু নির্মান করে দিবেন।

সেতু উদ্বোধন কালে পবিত্র কোরআন তেলোয়াত শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় অন্যদের মাঝে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপি‘র সাবেক সভাপতি রওশন আলী, সেতু কমিটির সদস্য প্রভাত সাহা, পঙ্কজ সাংমা, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি‘র সভাপতি শাজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহআলম, বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ সহ সেতু কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

শিশু শিক্ষার্থী তাসফিয়া ইসরাত বলেন, নদীর ওপর কোন সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যেতে আমাদের সমস্যায় পড়তে হয়। এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা ভেবে এবারও একটি কাঠের সেতু তৈরী করে দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, এর জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। উনার কাছে আমাদের একটাই দাবী, উনি এমপি নির্বাচিত হয়ে সোমেশ্বরী নদীর ওপর একটা স্থায়ী সেতু নির্মান করে দিবেন।

 

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর