Banglarnetro
Dr. Neem Hakim

দুর্গাপুরে আ.লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল


বাংলার নেত্র প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ / ২৫৫
দুর্গাপুরে আ.লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

 

দিলোয়ার হোসেন তালুকদার,

দেশবিরোধী ষড়যন্ত্র, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল করেছে দুর্গাপুর পৌর বিএনপি।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারেজ গণি।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এস. এম. কাইয়ুম, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল, সদস্য সচিব হিমেল, ছাত্রদল নেতা আলমগীর হোসেন, নুরুজ্জামান জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশজুড়ে সন্ত্রাস ও নাশকতার রাজনীতি শুরু করেছে। ছাত্রলীগ-যুবলীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। কথিত লকডাউনের নামে সরকার জনগণের ওপর নিপীড়ন চালানোর ষড়যন্ত্র করছে, তবে সাধারণ মানুষ এর দাঁতভাঙা জবাব দেবে।”

তারা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সরকারি সম্পদ ভাঙচুরের ঘটনাকে সরকারের সাজানো নাটক আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর