Banglarnetro
Dr. Neem Hakim

মোহনগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত


বাংলার নেত্র প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ / ২০১
মোহনগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে এই উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে শোভাযাত্রা শেষে উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান (ভিপি জাহাঙ্গীর), সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, ইউসিসিএ সভাপতি মো. জহিরুল আলম শেখ, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস. এম. সারোয়ার খোকন, উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা শৈকত সরকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। তাই সমবায় ভিত্তিক উদ্যোগই পারে টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর