
দিলোয়ার হোসেন তালুকদার
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় উন্নত জাতের ছাগল ও ছাগলের গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার প্রাণিসম্পদ অফিস চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, ভেটেরিনারি সার্জন শীলা দাস, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ।
পরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পের আওতায় ১০০টি পরিবারের মাঝে ২০০টি উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়। এছাড়াও প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে ছাগলের খাবার, গৃহ নির্মাণের জন্য ৪টি করে সিমেন্টের পিলার, ২টি করে টিন এবং ৫টি করে ফ্লোর ম্যাট প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত বলেন, “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে এই সামান্য উপহার দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অংশ নিতে পেরে এটি আমার জন্য গর্বের বিষয়। বিতরণকৃত সামগ্রী যত্নসহকারে ব্যবহারের জন্য সবাইকে আহ্বান জানাই
আপনার মতামত লিখুন :