Banglarnetro
Dr. Neem Hakim

দুর্গাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি


বাংলার নেত্র প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ / ৩২১
দুর্গাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি

দিলোয়ার হোসেন তালুকদার

 

নেত্রকোনার দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে এ দিনটি উদযাপন করা হয়।

 

দিনের কর্মসূচির শুরুতে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

 

পরে সেখানে জেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম কাইউম, নোমান আহমেদ, মেহেদী হাসান সাহস, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হারেজ গণি, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট এম এ জিন্নাহ্, আব্দুল্লাহ আলম মামুন মুকুল, আব্দুল মালেক তালুকদার, এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আব্বাসী, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার প্রমুখ।

 

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের বিজয় নিশ্চিত করতে দুর্গাপুর উপজেলা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাআল্লাহ।

 

আলোচনা সভা শেষে সোমেশ্বরী নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর