Banglarnetro
Dr. Neem Hakim

দুর্গাপুরে আদিবাসী যুবককে ছুরিকাঘাত


বাংলার নেত্র প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ / ৩৬৩
দুর্গাপুরে আদিবাসী যুবককে ছুরিকাঘাত

 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ২নং দুর্গাপুর ইউনিয়নের বাদামবাড়ী গ্রামে রুবেল মানখিন (২৮) নামের এক আদিবাসী যুবককে ছুরিকাঘাত করেছে স্থানীয় এক মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, এলাকার চিহ্নিত মাদক স¤্রাট সুলাইমান এ হামলা চালিয়েছে। আহত রুবেল ওই গ্রামের রাখাল চিচামের ছেলে।

আহত রুবেল মানখিন জানান, গত রবিবার (২৬ অক্টোবর) সুলাইমান ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ শত বোতল ফেনসিডিল নিয়ে আসছিলো। এ সময় ফান্দা এলাকা থেকে বিজিবি অভিযান চালিয়ে ২৬৯ বোতল ফেনসিডিল জব্দ করে। সুলাইমান ধারণা করে যে, আমি বিজিবিকে এই তথ্য দিয়েছি। সেই সন্দেহ থেকেই আজ দুপুরে ধারালো চাকু দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। আমি এর ন্যায্য বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা বাবুল মিয়া বলেন, “সারাদেশে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চললেও সুলাইমানের মতো চিহ্নিত মাদক সসম্রাট  কিভাবে বড় বড় চালান দেয়—তা প্রশাসনের দেখার বিষয়। সে ফান্দা এলাকার যুব সমাজকে নষ্ট করছে। আজ রুবেল মানখিন তারই শিকার। আমরা সুলাইমানকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাই।”

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অজয় সাংমা বলেন, “আদিবাসীদের উপর নির্যাতন দিন দিন বেড়েই চলছে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুলাইমানের ভয়ে পাহাড়ি জনগোষ্ঠী মুখ খুলতে সাহস পায় না। তার মাদক বিজিবির হাতে ধরা পড়লেই নিরীহ আদিবাসীদের উপর হামলা চালানো হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচারের দাবি করছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে আহত রুবেল মানখিনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর