Banglarnetro
Dr. Neem Hakim

পূজামণ্ডপের নিরাপত্তায় মন্দিরে মন্দিরে বিএনপি’র নেতাকর্মীরা-ডা: আনোয়ারুল হক


বাংলার নেত্র প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ১:২৬ অপরাহ্ণ / ২৫৪
পূজামণ্ডপের নিরাপত্তায় মন্দিরে মন্দিরে বিএনপি’র নেতাকর্মীরা-ডা: আনোয়ারুল হক

বিশেষ প্রতিনিধি. নেত্রকোণায় ৫১৪ টি পূজামণ্ডপের নিরাপত্তা দিতে মন্দিরে মন্দিরে বিএনপি’র নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন। কেউ যাতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিএনপিও নজর রাখা হচ্ছে। মঙ্গলবার রাতে বারহাট্টা উপজেলা সদরে গড়মা কালিমন্দিরে, গোপালপুর বাজারে কয়েকটি মন্দির পরিদর্শন করে একথা বলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মো. আনোয়ারুল হক।

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির নামে নির্বাচনকে প্রলম্বিত বা বানচাল করার চেষ্টা করছে। তারা দেশে নতুন নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ষড়যন্ত্রটা কী, সেটা হচ্ছে যেন গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে আর না হয়। বাংলাদেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়।’

তিনি বলেন, মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক তদারকি করছি। চারটি নাম্বার মনিটরিং সেলের জন্য দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের পাশাপাশি সার্বিক নিরাপত্তায় কাজ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বার্তা দিচ্ছে। এখানে সবাই সমান। কেউ সংখ্যালগু নেই। আমরা তা বিশ^াস করি না। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। এই গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি। আপনারা-আমরা সবাই সম্মিলিতভাবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা যুক্ত ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদবিরোধী যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে, আসুন আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি, আরও শক্তিশালী করি।’

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও পুজা উদযাপন পরিষদের মনিটরিং সেলের আহবায়ক এড নুরুজ্জামান, সদস্য সচিব এসএম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বজলু পাঠান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর