Banglarnetro
Dr. Neem Hakim

খালিয়াজুরির ধনু নদে স্পিডবোট ডুবি: নিখোঁজ আরও ২ মরদেহ উদ্ধার


বাংলার নেত্র প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১:১৯ অপরাহ্ণ / ১৮৬
খালিয়াজুরির ধনু নদে স্পিডবোট ডুবি: নিখোঁজ আরও ২ মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিনিধি. নেত্রকোনার খালিয়াজুরির পাঁচহাট এলাকায় ধনু নদে শুক্রবার বিকেলে স্পিডবোট ডুবে নারী শিশুসহ নিখোঁজ ৪ জনের মধ্যে আরও ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের প্রায় ৩৬ ঘন্টা পর দুজনের লাশ ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করে। আজ রবিবার সকালে পৌনে নয়টার দিকে পাঁচহাট গ্রামের পাশে লাশ দুটো ভাসতে দেখে স্থানীয়রা।
পরে নিখোঁজ হওয়া স্বপন মিয়ার সাত বছর বয়সের শিশুকন্যা লায়লা আক্তার ও বর রানা মিয়ার বোন শিরিন আক্তার(১৮)র মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুরে নোফায়েল মিয়ার মেয়ে সাত বছর বয়সী উষামনির লাশ উদ্ধার হয়। এখনো নিখোঁজ রয়েছে আরও এক শিশু।
খালিয়াজুরি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব স্বাধীন দুই শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত স্পিডবোটটি আনা হয়েছিল। তারপর এ বোটে বরযাত্রী রওনা হবার আগ মূহুর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন মিলে ঘুরতে বের হলে এ ঘটনা ঘটে।
খালিয়াজুরি থানার ওসি মকবুল হোসেন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর