Banglarnetro
Dr. Neem Hakim

চলে গেলেন অধ্যাপক যতীন সরকার!


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ / ২৪১
চলে গেলেন অধ্যাপক যতীন সরকার!

স্টাফ রির্পোটার. বিশিষ্ট শিক্ষাবিদ, সাম্যবাদী তাত্ত্বিক অধ্যাপক যতীন সরকার (৯০) আর নেই। আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। গত আড়াই মাস ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। যতীন সরকারেরর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ের জামাতা রাজিব সরকার।

তিনি জানান, যতীন সরকার বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে পলি আর্থ্রাইটিসে ভুগছিলেন। কয়েক মাস আগে বেশ কিছু কারণে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর কিছুটা সুস্থ হলে নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় নিজ বাড়িতে বসবাস করছিলেন। গত ৫ জুন দুপুরে শোবার কক্ষে সামনে বারান্দা থেকে পত্রিকা আনতে গিয়ে তিনি পড়ে যান। এরপর রাইট ফিমার নেক ফ্যাকচার হলে ১২ জুন হেলথ এন্ড হোপ হাসপাতালে তার শরীরে জটিল অস্ত্রোপচার করা হয়। এরপর কিছুটা সুস্থ হলে আবারো ওই হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে গত শনিবার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

যতীন সরকারের ছোট ভাই অধ্যাপক মতীন্দ্র সরকার জানিয়েছেন, যতীন সরকারের মরদেহ নেত্রকোনায় নিজে বাসায় আনা হচ্ছে। সেখানে তার প্রতি সর্বজনের শ্রদ্ধা নিবেন করা হবে। যতীন সরকারের মৃত্যুতে শোক জানিয়েছে নেত্রকোনা উদীচী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ জেলা শাখা, নেত্রকোনা সাহিত্য সমাজসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্যচর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন।
লেখক হিসেবে যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পদক, ২০০৫ সালে ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ গ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা গ্রন্থপুরস্কার, ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।

৪২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় থেকে ২০০২ সালে অবসর গ্রহণের পর যতীন সরকার স্ত্রী কানন সরকারকে নিয়ে শিকড়ের টানে চলে যান নিজ জেলা নেত্রকোণায়। সেখানে শহরের সাতপাই এলাকার নিজ বাড়িতেই থাকতেন।

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর