
বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি।’
তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব করে। পরের বছর ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বারহাট্টাতেও বাংলাদেশ নারী প্রগতি সংঘ, বারহাট্টায় সযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা প্রীতিশ চন্দ্র পালের সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মানিক আজাদ, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, বারহাট্টা নারী প্রগতির কেন্দ্র ব্যবস্থাপক সুরজিৎ ভৌমিক, গণমাধ্যম কর্মী প্রমুখ।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সকাল ১১ টায়, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠন, আত্মকর্মী, প্রশিক্ষণার্থী, যুব উদ্যোক্তাদের সমন্বয়ে যুব র্যালি অনুষ্ঠিত হয়। যুব র্যালিটি উপজেলা চত্বরের সামনে থেকে শুরু হয়ে উপজেলা হলরুমের সামনে শেষ হয়। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নকরণ অভিযানের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :