Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ / ৫৬২
নেত্রকোণায় বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি. নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে বুধবার দুপুরে বিজয় র‌্যালি ও সমাবেশ করা হয়েছে। শহরের মুক্তারপাড়া এলাকার পুরাতন কালেক্টরেট মাঠে যোগ দিতে ছোট-বড় মিছিল নিয়ে জড়ো হয় দলটির নেতাকর্মীরা। পরে সেখান থেকে জেলা বিএনপির আহবায়ক ডা: আনোয়ারুল হকের নেতৃত্বে বিজয় র‌্যালীতে দশ উপজেলার নেতাকর্মীরা অংশ নেয়।

বিজয় র‌্যালিতে বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস.এম মনিরুজ্জামান দুদু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লা মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পলাতক অপশক্তিগুলো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীকে বিগত সময়ের মত ভবিষতেও জনগণের পাশে দাড়াতে হবে।

এ সময় তাদের ‘তারেক রহমান বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে-বাংলাদেশ’, ‘মা মাটি ডাকছে-তারেক রহমান আসছে’, ‘সাইদ ওয়াসিম মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর