Banglarnetro
Dr. Neem Hakim

দুর্গাপুরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ২৫, ২০২৫, ২:৪২ অপরাহ্ণ / ৪১৯
দুর্গাপুরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

দুর্গাপুর প্রতিনিধি. নেত্রকোণার দুর্গাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের উদ্দ্যেগে মাদক ও বাল্যবিয়ে কে লাল কার্ড দেখিয়েছে সীমান্তবর্তী আগাঢ় অনির্বান স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহনে এ কর্মসুচীর উদ্বোধন করেন ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ শেষে এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের সভাপতি সৈকত সরকারে সভাপতিত্বে, স্কুল শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল বারেক, আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তি, স্কুলের শিক্ষকমন্ডলী, সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই বড় হয়ে একদিন দেশের নেতৃত্ব দিবে। দেশ ও সমাজকে ভালো রাখতে হলে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং দুর্নীতিকে না বলে সর্বদা লাল কার্ড প্রদর্শন করে যাবে। সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নিতে হবে। নিয়মিত পড়াশুনা করে, নিজকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলবে, মাদক সেবনে না করবে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বছরের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে, তোমাদের আশ-পাশের সকলকে বোঝাবে। আলোচনা শেষে, এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের নিয়মিত আয়োজন, স্বাস্থ্যবিষয়ক এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

শিক্ষা বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর