Banglarnetro
Dr. Neem Hakim

ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ১৪, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ / ৪৩২
ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি. সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের নিজ বসতঘরের ভেতরে গত শুক্রবার রাতে বিদ্যুৎস্পৃষ্টে মো.হোসাইন আহমেদ ওরফে সাদ্দাম (২৮) নামের একজন ইমামের মৃত্যু হয়েছ। তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন এবং সিলেটের আম্বরখানা এলাকায় একটি মসজিদে ইমাম পদে নিয়োজিত ছিলেন।

এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের বাসিন্দা মো. হোসাইন আহমেদ ওরফে সাদ্দাম ঈদুল আজহার দুইদিন আগে নিজ বাড়িতে আসেন। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নিজ বসতঘরের ভেতরে বৈদূতিক পাখায় তার লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে জরুরি বিভাগো নিয়ে এলে সেখানকার ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন,এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় তাঁর লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর