Banglarnetro
Dr. Neem Hakim

মোহনগঞ্জে অটোরিকশা চালক হত্যাকাণ্ডে আরও এক আসামি গ্রেপ্তার


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ৪, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ / ৩২৯
মোহনগঞ্জে অটোরিকশা চালক হত্যাকাণ্ডে আরও এক আসামি গ্রেপ্তার

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে রায়হান আহমেদ ইদু মিয়া (২০) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যার মামলায় হৃদয় ওরফে রিয়াজ (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রিয়াজ উপজেলার সুয়াইর ইউনিয়নের হাটনাইয়া গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।
বুধবার (৪ জুন) বিকেলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার হৃদয় ওরফে রিয়াজকে নেত্রকোনা আদালতে সোপর্দ করলে পুলিশের আবেদনের ভিত্তিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে রাতে মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর শিবির এলাকার বাসিন্দা রায়হান আহমেদ ইদু মিয়া নিখোঁজ হয়। পরে স্থানীয়রা আদর্শনগরের শিবির এলাকার পরিত্যক্ত একটি ভবনে ইদু মিয়ার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে ওই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পরদিন নিহতের বড় ভাই মো. সুমন মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার রহস্য উদঘাটনে থানা ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। এরই এক পর্যায়ে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উন্মোচন করে। পরে সোমবার উপজেলার ছয়াশী এলাকা থেকে পুলিশ রফিক ওরফে হাবু ওরফে আবুকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আবু। পরে তাকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হলে আবু সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরই ধারাবাহিকতায় পুলিশি তৎপরতায় মঙ্গলবার সকালে রিয়াজ নামের অপর এক আসামিকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ আরো জানায়, মোশারফ হোসেন নামে একজনের সঙ্গে অনলাইনে জুয়া খেলা সংক্রান্ত আর্থিক বিরোধ ছিলো ইদু মিয়ার। এরই জের ধরে গত ২৬ মে রাতে মোশাররফ, আবুসহ আরও কয়েকজন ইদুকে কৌশলে বাড়ির বাহিরে ডেকে নিয়ে যায়। পরে ইদু মিয়ার মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে এবং তার গলা কেটে হত্যা করে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এর আগে মো. রফিক ওরফে হাবু ওরফে আবু (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে রিয়াজ নামের অপর এক আসামিকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়। সেখানে পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করে আদালত।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর