Banglarnetro
Dr. Neem Hakim

কলমাকান্দায় দিনব্যাপী শিশু মেলা অনুষ্ঠিত


বাংলার নেত্র প্রকাশের সময় : মে ২৮, ২০২৫, ২:৪৭ অপরাহ্ণ / ৩৩৮
কলমাকান্দায় দিনব্যাপী শিশু মেলা অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) নেত্রকোনা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দিনব্যাপী শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বরুয়াকোনা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ইসিপিএম প্রকল্পের সহযোগিতায় এ মেলা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার অয়োজন করা হয়। মেলায় বসেছে বিজ্ঞান, কৃষি, শিল্প ও সংস্কৃতি বিষয়ক তিনটি স্টল।

আলেচনা সভায় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেভা. ফাদার বিপিন নকরেকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। এতে বিশেষ অতিথি ছিলেন খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, ইসিপিএম প্রকল্পের কর্মকর্তা রোজী সাংমা, জুড প্লাবিয়ান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর