
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত মাহবুবুল আলম খান রানা’র দশম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় এ উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্নায়েণের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রয়াত মাহবুবুল আলম খান রানা’র ছোট ভাই অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, প্রয়াত নেতার একমাত্র ছেলে ছাত্রদল নেতা মাহাবুব আজাদ খান আযান, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র মাহাবুবুন্নবী শেখ, জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, বিএনপি নেতা হাবিবুর রহমান দোহা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম এরশাদুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন প্রমুখ।
আপনার মতামত লিখুন :