Banglarnetro
Dr. Neem Hakim

মোহনগঞ্জে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস


বাংলার নেত্র প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ণ / ৩৭৫
মোহনগঞ্জে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে নদীতে মাছ শিকারে ব্যবহৃত অবৈধ চায়না দুয়ারি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার গাগলাজুর ইউনিয়নের চরহাইজদা ফসলরক্ষা বাঁধ সংলগ্ন কংস নদে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, বৈশাখ-জৈষ্ঠ্য মাসে ঘন-ঘন বৃষ্টি হওয়ার ফলে হাওর এলাকার নদ-নদী, খাল-বিল ও জলাশয়ে থাকা দেশীয় বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মা মাছগুলো পাড়ে এসে কম পানিতে প্রজনন করে থাকে। আর এই সুযোগে স্থানীয় জেলেরা অবৈধ কারেন্ট জাল, মশারী জাল ও চায়না দুয়ারি জালসহ মাছ ধরার বিভিন্ন ধরণের অবৈধ ফাঁদ দিয়ে এসব ডিমওয়ালা মা মাছসহ মাছের পোনাগুলোও নিধন করে। বুধবার বিকেলে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় মাছের প্রজনন নির্বিঘ্ন রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত এসময় অর্ধলক্ষ টাকা মূল্যের আটটি অবৈধ চায়না দুয়ারি জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস করে।
এসময় মোহনগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহম্মেদ, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহাবুব, গোলাম রব্বানী, তারিকুজ্জামান চাষী, স্থানীয় বিএনপি নেতা মো. হিরণ মিয়া, জহিরুল ইসলাম, তাপস মিয়া, রাকিব মিয়া, অসিক মিয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহম্মেদ বলেন, হাওর এলাকার দেশীয় প্রজাতির এসব মাছ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর