Banglarnetro
Dr. Neem Hakim

যে কোনও অপরাধ সম্পর্কে পুলিশকে তথ্য দিন-পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ


বাংলার নেত্র প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ / ২৯০
যে কোনও অপরাধ সম্পর্কে পুলিশকে তথ্য দিন-পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

অপরাধ নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

বিশেষ প্রতিবেদক: নেত্রকোণা মডেল থানার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চল্লিশা এলাকায় মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) মো. পারভেজ আলম, মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম, এস.আই মো. ফজলুল করিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধ নিয়ন্ত্রনে আইনশৃঙ্খলা বাহিনী  গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাদের সাথে জনগণকেও পুলিশের কাজে সহযোগিতা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সবারই এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, মাদক, জুয়া, চুরি, কিশোর গ্যাং এবং অন্যান্য সকল সামাজিক অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে সমাজের সচেতন মানুষের সামাজিক আন্দোলনে অংশীদার হতে হবে। গ্রাম পুলিশ যারা আছেন, তারা গ্রামের সকল বিষয় সম্পর্কে অবগত থাকেন। তারা বিভিন্ন সমস্যা, অপরাধের তথ্য পুলিশকে দিলে পুলিশের কাজ অনেক সহজ হয়।

অপরাধ সম্পর্কে আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। সাধারন মানুষ যাতে শান্তিপূর্নভাবে সমাজে বসবাস করতে পারে, সেটা নিশ্চিত করাই পুলিশের লক্ষ্য।

তিনি আরো বলেন, নেত্রকোণায় আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লোক নিয়োগ শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে। সে ক্ষেত্রে এক শ্রেনীর প্রতারক, দালাল হতে সকলকে সাবধান থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমার দরজা সব সময় খোলা, যে কোন প্রয়োজনে আপনারা আমার কাছে আসতে পারেন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর