Banglarnetro
Dr. Neem Hakim

বিশ্ব নবীকে কটুক্তির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল


বাংলার নেত্র প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৪, ৫:২২ অপরাহ্ণ / ১৯৯
বিশ্ব নবীকে কটুক্তির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল

দুর্গাপুর প্রতিনিধি .মহানবী (সাঃ) এর কটুক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়নকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা মারকাজ মাদরাসা মাঠে বিক্ষোভ মিছিল পুর্ব প্রতিবাদ সমাবেশে মুফতি হাবিবুর রহমান এর সঞ্চালনায়, মুফতি মামুনুর রশীদের সভাপতিত্বে হাজার হাজার জনতার অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ঈমান আক্বিদা কমিটির উপদেষ্ট আল্লামা জিয়া উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ওয়ালী উল্লাহ্, মুফতি হুমাউন কবির, মুফতি আব্দুল্লাহ্, মুফতি বরকত উল্লাহ্, মাওলানা আব্দুর রউফ, মাওলানা ইব্রাহীম, মাও: মজিবুর রহমান, মাও: রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল কাদির সহ ঈমান আক্বিদা কমিটির ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতাকর্মীগণ।

এ সময় বক্তারা বলেন, ধর্মীয় ইস্যু নিয়ে ভারত সবসময়ই উস্কানীমুলক বক্তব্য দিয়ে সারা বিশে^র মুসলমানদের মনে প্রচন্ড আঘাত দেয়। বর্তমান সরকারের কাছে দাবী জানাই, ভারতীয় রাষ্ট্রদূতের সাথে কথা বলে এই জঘন্য কর্মের নিন্দা জানিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করুন। হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ন কে গ্রেপ্তারের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানান। নয়তো দুর্গাপুর থেকেই ভারতীয় পন্য বয়কটের ডাক দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

রাজনীতি বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর