Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৪, ৬:১২ অপরাহ্ণ / ১১৮
নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় প্রতিষ্ঠিত ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘নেত্রকোণা বিশ^বিদ্যালয়’ দিয়ে অস্থায়ী ক্যাম্পাসের প্রধান ব্যানার টানিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহষ্পতিবার বিকেলে নেত্রকোণা শহরের রাজুরবাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টারের কাছে নাম পরিবর্তন সহ ১১ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপিও দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়,সহস্র জনতা হত্যা করে, মিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে সকল জাতীয় প্রতিষ্ঠান ধ্বংস করে শেখ হাসিনা জাতীর কাছে নয় পুরো বিশে^র কাছে গণশত্রুতে পরিণত হয়েছে। এমন ব্যক্তির নামে বিশ^বিদ্যালয় তা পরিচয় দিতেও তাদের লজ্জা হবে। তাই তারা ‘শেখ হাসিনা বিশ^বিদ্যালয়’ এর নাম বদলে ‘নেত্রকোণা বিশ্ববিদ্যালয়’ দিয়েছেন। এছাড়াও তারা দলভিত্তিক ছাত্র,শিক্ষক,কর্মচারীর রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবী জানিয়েছেন। বিশ^বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনা সহ বিশ^বিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরের দাবী করেন তারা। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সহকারি প্রক্টর,সহকারি প্রভোস্ট ও হাউজ টিউটরদের পদত্যাগ করার আহবান জানানো হয়। বিশ^বিদ্যালয়ের জায়গা থেকে ‘ নেত্রকোনা মেডিকেল কলেজকে জায়গা দেওয়া বন্ধ করা হয়। ৭২ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানে ব্যর্থ হলে ভিসির পদত্যাগের দাবী তোলেন শিক্ষার্থীরা।

এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত রেজুয়ান জয়, হাফসা আক্তার মোহ, সাদমান সাকিব সুমন, মাহফুজ আকবর, মাহিন ও পলাশ প্রমুখ। এসময় শেহাবি’র শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ড. মো.হারুন অর রশিদ বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবীগুলো অবিলম্বে কর্তৃপক্ষের নির্দেশে বাস্তবায়ন করা হবে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর