Banglarnetro
Dr. Neem Hakim

মোহনগঞ্জে ভূমি মেলার দ্বিতীয় দিনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


বাংলার নেত্র প্রকাশের সময় : মে ২৭, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ / ২০০
মোহনগঞ্জে ভূমি মেলার দ্বিতীয় দিনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী ভূমি মেলার দ্বিতীয় দিনে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্ত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমি মেলার কর্মসূচি অনুযায়ী ২৫ থেকে ২৭ মে নামজারি, ভূমি উন্নয়ন কর, মিসকেস, গণশুনানিসহ নানাবিধ সেবা প্রদান। ২৫ মে বিকেল ৩টায় ভূমি মেলার উদ্বোধন, সোয়া তিনটায় বর্ণাঢ্য র‍্যালি, সাড়ে তিনটায় জনসচেতনতামূলক সভা, বিকেল পাঁচটায় প্রেস কনফারেন্স। ২৬ মে বেলা ১১টায় ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে সেমিনার, বেলা ১২টায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। ২৭ মে মঙ্গলবার বিকেল পাঁচটায় ভূমি মেলার সমাপনী অনুষ্ঠান। এই কর্মসূচি ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় বাস্তবায়ন করা হয়েছে।
ভূমি মেলার বিভিন্ন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহম্মেদ, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন প্রমুখ।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর