Banglarnetro
Dr. Neem Hakim

বারহাট্টায় আশা’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


বাংলার নেত্র প্রকাশের সময় : মে ১৯, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ / ৪০৪
বারহাট্টায় আশা’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় শিক্ষা সেবিকাদের নিয়ে ত্রৈমাসিক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ১০টায় বারহাট্টা সদর-২ ব্রাঞ্চে আশা’র ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক সমীরণ চন্দ্র রায় উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এসময় আশা’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আশা’র বারহাট্টা সদর-২ ব্রাঞ্চ সূত্রে জানা যায়, আশা’র শিক্ষা কর্মসূচি সংস্থার নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়ে আসছে। চলতি বছরে আশা সামাজিক কার্যক্রমে ২শত কোটি টাকা ব্যয় বরাদ্দ রেখেছে যা সংস্থার আয় থেকে নির্বাহ করা হবে। প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় শিক্ষা সেবিকাদের নিয়ে ত্রৈমাসিক এই প্রশিক্ষণ কর্মশালায় আটপাড়া উপজেলার ইউ আর সি ইন্সট্রাক্টর রানা হামিদ ১৫ জন শিক্ষা সেবিকাকে প্রশিক্ষণ প্রদান করেন।
আশা’র ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক সমীরণ চন্দ্র রায় বলেন, প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি আমাদের সংস্থার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আর এই উদ্যোগ সফল করতে শিক্ষা সেবিকাদের নিয়ে ত্রৈমাসিক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আমার বিশ্বাস এই প্রশিক্ষণ কার্যক্রম সফল হলেই সংস্থার প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচিও সফল হবে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর