Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ


বাংলার নেত্র প্রকাশের সময় : মে ৭, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ / ৫৩০
নেত্রকোণায় সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি: “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”প্রতিপাদ্য কে সামনে রেখে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় তারণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোণা সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (অনূর্ধ্ব-১৪) ৪০ জন বালক বালিকাদের অংশগ্রহণের মাধ্যমে সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার এর সভাপতিত্বে ৬ই মে সকাল ১০ টায় নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার পুকুরে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক )রাফিকুজ্জামান ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম), জেলা ক্রীড়া সংস্থা সদস্য আবুল কাশেম , সাঁতার প্রশিক্ষক মোখলেসুর রহমান রহমান,আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, প্রত্যেকটা মানুষের প্রতিনিয়ত সাঁতার কাটা প্রয়োজন এটি একটি শারীরিক ব্যায়াম যা শরীরকে সুস্থ রাখার অন্যতম ভূমিকা রাখে। তাই তিনি প্রত্যেকে প্রতিদিন বেশি করে সাঁতার কাটার জন্য বলেন। বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর